সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাণীনগর সরকারি কবরস্থান ও মাদ্রাসার শুভ উদ্বোধন 

  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর রাণীনগরে আতাইকুলা গ্রামবাসীর উদ্যোগে শনিবার (১৩-মে)
বৈকাল ৪ টায় আতাইকুলা দক্ষিণ পাড়া সরকারি কবরস্থান ও মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৮ নং মিরাট ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোসাদ্দেক আলীর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেছুর রহমান এর সঞ্চালনায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি
নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। প্রধান অতিথি বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় বিদ্যুতের ঘাটতি নাই বললেই চলে।
এসময় উপস্থিত ছিলেন,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একেএম মহসীন আলী খা্ন,
৮নং মিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলম, গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com