সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শক্তিশালী হতে পারে র্ঘর্ণিঝড় মোখা ঘন্টায় ৮ কিলোমিটার গতিতে এগোচ্ছে

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৬.১৩ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

শক্তিশালী হতে পারে র্ঘর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৮ কিলোমিটার গতিতে এগোচ্ছে। রোববার উপকুল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার মোখা প্রবল র্ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের ফলে পাহাড় ধ্বসের আশঙ্কা দেখছে আবহাওয়া অফিস।

মোখার প্রভাবে উত্তাল হচ্ছে সাগর। গভীর সমুদ্রে তৈরি হওয়া ঘুর্ণিঝড় মোখা ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে। আবহাওয়াবিদরা মোখার সঙ্গে মিল দেখছেন সুপারসাইক্লোন সিডরের। একই রকম মেঘমালা ও আকার নিয়ে শক্তি বৃদ্ধি করে উপকুলে আঘাত হেনেছিলো সিডর।

সিডর বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে অতিক্রম করলেও মোখা বাংলাদেশ ও মিয়ানমারে আছড়ে পড়বে। তুলনামূলক দুর্বল অংশটি টেকনাফের নিচের অংশ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ঘূর্ণিঝড় স্থলে উঠে এলে সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে। সবচে বেশি বৃষ্টিপাত হবে পার্বত্য এলাকায়। এখানে পাহাড় ধ্বসেরও আশংকা করছে আবহাওয়া অফিস।

প্রবল ঘুর্ণিঝড়ে রূপ নিয়ে মোখা পরিণত হবে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে।

এরইমধ্যে দেশর সবকটি সমুদ্র বন্দরকে ২ নম্বর দুরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মোখা পর্যবেক্ষণে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্র ও শনিবার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com