সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় সরঞ্জামসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৫.০২ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর ) প্রতিনিধি: ফরিদপুর
জেলার ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০জন জুয়াড়িকে
গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়াড়িদের শুক্রবার (১২
মে) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম
জানান, এসআই গোলাম মোন্তাছীর মারুফ এর নেতৃতে একদল
পুলিশ উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী সাকিনস্থ
জনৈক টিপু মাতুব্বর এর কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে মোঃ রাজু আহমেদ(২৮),
রমজান সরদার(৩৫), মুন্নু শেখ(৪৮), ওমর শেখ(৩৫), বেলায়েত
শেখ(৩৮), মোঃ মিজান(৪০), হেমায়েত মাতুব্বর(৪৬), লালন শেখ
(২৮), আবুল হোসেন(৫৫), মোস্তফা বেপারী(৪৮), সর্ব জেলা-
ফরিদপুর ,টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় এদের গ্রেফতার
করা হয়। আসামীদের কাছ থেকে বিভিন্ন রংয়ের দুই সেট তাস ও
১০,৫৭০/- (দশ হাজার পাঁচশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য
জুয়া আইনের ৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাহাদেরকে প্রকাশ্য
আদালতে বিচারের নিমিত্তে প্রসিকিউশন দাখিল করা সহ বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com