সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় যুবকের রগ কেটে হত্যা চেষ্টা, হামলায় জড়িতদের বিচার দাবীতে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩, ৫.৫০ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী তারাইল গ্রামে ৩ যুবককে পুলিয়া বাজার থেকে অস্ত্র ঠেকিয়ে ধরে নিয়ে বেদম প্রহার ও একজনকে পায়ের রগ কেটে হত্যা চেষ্টা এবং নানারকম সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে ভাঙ্গা-মাওয়া এক্সপ্্েরসওয়ের পুলিয়া বাজার সংলগ্ন মহাসড়কে সহস্্রাধিক এলাকাবাসি হাতে হাত রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশহগ্রহন করে। এ সময় সন্ত্রাসীদের বিচার চাই, সন্ত্রাসীদের রুখে দাও সহ বিভিন্ন শ্লোগান দেয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে বক্তারা অবিলম্বে হামসলায় জড়িত সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও তার ভাই মোকলেসুর রহমান সুমন সহ সকলের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
কর্মসূচীতে সুধী সমাজের পক্ষে তরিকুল ইসলাম রুবেল বলেন, সন্ত্রসীদের কোন জাতি ধর্ম নেই। সন্ত্রাসীদের সভ্য সমাজে কোন স্থান নেই। ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, এলাকায় নৈরাজ্য যারা তৈরি করে তাদের বিরুদ্বে রুখে দাড়াতে হবে। বিক্ষোভকারীদের মধ্যে ফারুক তালুকদার বলেন,সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর ও তার ভাই সাবেক মোখলেছুর রহমান সুমন, তারা এলাকায় বহু লোকের জমি অস্ত্রের মুখে জিম্মি করে লিখে নেয়। ঠিকমত টাকা পয়সা দেয় না। টাকা চাইতে গেলে বহু লোককে মোতালেব চেয়ারম্যানের হাতুড়ি বাহিনী দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে থাকে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইমরান হাওলাদার,জহির হাওলাদার,পিরু মিয়া হাওলাদার সহ হামলার ভুক্তভোগীদের পরিজনরা। উল্লেখ্য যে, গত ৫ই মে মোখলেসুর রহমান সুমন সহ ১৫/১৬জন সংঘবদ্বভাবে পুলিয়া বাজার থেকে ইমরান তালুকদার,তিতাস ও শাওন ব্যাপারীকে গাড়িতে করে জোরপূর্বক তুলে নিয়ে মোখলেসের ফিলিং স্টেশনে নিয়ে যায়।সেখানে তাদেরকে বেদম মারধর করে এবং ইমরানের পায়ের রগ কেটে হত্যা চেষ্টা চালায়। পরে পুলিশের সহায়তায় ওদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৯ জনকে আসামী করে মামলা দায়েরের পর পুলিশ সাতজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় ঈশ্বরদী গ্রাম সহ এলাকার ভুক্তভোগী শত শত পরিবার রাস্তায় নেমে আসে প্রতিবাদ জানাতে। বিচার দাবিতে হাজার হাজার জনতা বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে মহাসড়কে অবস্থান করেন। এ সময় প্রায় ঘন্টাখানে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com