সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শ্যামপুরের চাঞ্চল্যকর অটোরিক্সার চালক হত্যার রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৬

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ২.০৮ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলী থানার শ্যামপুর শিল্প এলাকার চাঞ্চল্যকর অটোরিক্সার চালক সিজার হত্যার রহস্য উদঘাটন করে মূলপরিকল্পনাকারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ বায়েজিদ, মোঃ রাসেল, মোঃ হৃদয় হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম ও মোঃ হৃদয়। গতকাল রবিবার হবিগঞ্জ জেলার মাধবপুর, বরিশাল জেলার কাজিরহাট, নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম।

সোমবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

তিনি বলেন, গত ৩০ এপ্রিল কদমতলী থানার শ্যামপুর শিল্প এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে লাশটি সনাক্ত হলে খুন হওয়া সিজারের বাবা মোঃ রবিউল ইসলাম কদমতলী থানায় একটি মামলা করেন। চাঞ্চল্যকর এই মামলা ডিবিতে হস্তান্তর হলে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজাহারুল ইসলাম মুকুল পিপিএম এর নেতৃত্বে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িতদের অবস্থান সনাক্ত করে তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এই কর্মকর্তা বলেন, গত ২৯ এপ্রিল রাত ১২:৩০টায় কদমতলী থানার শ্যামপুর শিল্প এলাকায় ভিকটিম সিজার হোসেনকে লোহার রড দ্বারা মাথার পেছনে আঘাতের মাধ্যমে হত্যা করে। ভিকটিমের নিকট থেকে ব্যাটারি চালিত অটোরিক্সা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্তরা ইতোপূর্বেও একাধিকবার ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করে। এ ঘটনায় পলাতক মনিরকে ধরতে অভিযান অব্যাহত আছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের কদমতলী থানার রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

-ডিএমপি নিঃ

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com