সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত আদর-বুবলীর ‘খেলা হবে’

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ১.০৫ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘লোকাল’। এতে জুটি বেঁধে উপস্থিত হয়েছেন সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমা মুক্তির আগে ১৭ এপ্রিল মুক্তি পায় ‘লোকাল’ সিনেমার গান ‘খেলা হবে’। মাত্র ২০ দিনে গানটি সোশ্যাল মিডিয়ায় ১ কোটি দর্শক উপভোগ করেছেন।

‘লোকাল’ টিম থেকে জানানো হয়েছে, ২০ দিন পর আজ ৮ মে পর্যন্ত ক্লিওপেট্রা ফিল্মসের ইউটিউব চ্যানেলে ২ মিলিয়ন ভিউ, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ১.২ মিলিয়ন ভিউ ও বুবলীর ফেসবুক পেজে ২.১ মিলিয়ন ভিউসহ কপিরাইট ফ্রি থাকায় ১০০+ ফেসবুক পেজ/আইডি ও ইউটিউব চ্যানেলে মোট ১০+ মিলিয়ন তথা ১ কোটির বেশি দর্শক দেখেছেন।

যা এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়া বাংলাভাষার যেকোনো গানের তুলনায় বেশি। গানটিতে আদর আজাদ-বুবলীর নাচ, কোরিওগ্রাফি প্রশংসা পাচ্ছে। টিকটকসহ নানা রকম বিনোদনমূলক সোশ্যাল মিডিয়াতেও গানটি ঝড় তুলেছে।

এ গানের সাফল্য নিয়ে ‘লোকাল’ সিনেমার নায়ক আদর আজাদ ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘সত্যিই আমরা আমাদের প্রিয় এই দর্শকদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না…’

‘লোকাল’ সিনেমার পরিচালক বলেন, ‘আমরা আমাদের দর্শকের কাছে কৃতজ্ঞ। তারা এখনও যেভাবে বাংলা তথা বাংলাদেশের সিনেমার পাশে রয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমি আমাদের দর্শকদের উদ্দেশে শুধু বলব, আপনারা এই ভালোবাসা অব্যাহত রাখলে বাংলা তথা বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত হবে।’

এদিকে, নায়িকা বুবলীর দুটি সিনেমা এবার মুক্তি পেয়েছে। একটি ‘লোকাল’ অন্যটি ‘লিডার, আমিই বাংলাদেশ’। শুরুর দিকে ‘লোকাল’ নিয়ে বেশ সরব ছিলেন নায়িকা। কিন্তু হঠাৎ করেই তিনি কেবল ‘লিডার’র প্রচারে মনোযোগী হয়ে ওঠেন। তবে মজার তথ্য হলো, বুবলীর পেজে দুটি সিনেমার যত কন্টেন্ট শেয়ার করা হয়েছে, তার মধ্যে ‘খেলা হবে’ গানটিতে দর্শক সাড়া সবচেয়ে এগিয়ে।

‘খেলা হবে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। এতে কণ্ঠ দিয়েছেন আয়ুশ দাস ও চৈতীপর্ণা দে। এর সুর ও সঙ্গীত করেছেন আয়ুশ দাস।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া লোকাল সিনেমাটি ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শক চাহিদার ফলে প্রতি সপ্তাহেই হল সংখ্যা বেড়েই চলেছে এবং সিনেমাটি হিট পওয়ার পথে এগিয়ে রয়েছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com