সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে যুদ্ধবিমান মিগ-২১ বিধ্বস্ত, দুইজনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩, ৩.৩১ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ভারতে একটি মিগ-২১ সামরিক বিমান সোমবার একটি বাড়ির ওপর বিধ্বস্ত হলে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ কথা জানায়।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এ দুর্ঘটনার পর পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী এএফপি’কে বলেন,  মিগ বিমানটি একটি বাড়ির ওপর বিধ্বস্ত হলে দুইজন মারা যায় ও তিনজন আহত হয়েছে। ভারতের বিমান বাহিনী বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে এবং পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিমান টি আজ সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরতগড়ের কাছে বিধ্বস্ত হয়।’ এতে আরো বলা হয়, ‘পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। তবে তিনি সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।
রাশিয়ার মিগ-২১ জেট গুলি ১৯৬০-এর দশকে ভারতীয় পরিষেবায় প্রবেশ করে এবং কয়েক দশক ধরে দেশের বিমান বাহিনীর মেরুদন্ড হিসেবে কাজ করে যাচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থা দূর্বল হওয়ায় গত কয়েক দশকে অসংখ্য দুর্ঘটনার কারণে বিমানগুলিকে ‘উড়ন্ত কফিন’ বলা হয়ে থাকে।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com