সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মধুখালীতে ইউএনওর উপর হামলার প্রতিবাদ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ৭.০১ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার প্রতিবাদে উপজেলা অফিসার্স ক্লাব,আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ,পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়,পাঁচই উচ্চ বিদ্যালয়,রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজ পৃথক পৃথক আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
৭ মে রোববার দুপুর ১টায় উপজেলার ঢাকা-খূলনা মহাসড়কের দীঘলিয়া এলাকায় আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া এতে বক্তব্য রাখেন। কামালদিয়া-মধুখালী সড়কের দুপুর পৌনে ২টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের রায়েকদাহ বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন রাকেদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোছাঃ ফাতেমা আক্তার, ডাঃ নাহিদা রহমান জেনারেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ আবুল কাশেম দুলাল,পাঁচই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দ আলী লস্কার এবং পাঁচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব । দুপুর আড়াই টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন ও সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্যগণ দোষিদের শাস্তি দাবী করে বক্তব্য দেন।
উল্লেখ ৪মে বৃহস্পতিবার উপজেলা ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর উপর হামলা ও গাড়ী ভাংচুর করে। হামলা মারধর ও গাড়ী ভাংচুরে পৃথক দুটি মামলা হয়েছে । ইউএনও অফিসের গাড়ী চালক মোঃ সুমন শেখ বাদী হয়ে একটি মামলা করেন, মামলা নং ৫,তারিখ ৪ মে ২০২৩খ্রিঃ এবং পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরে মধুখালী থানার এসএস আই প্রবির বাদী হয়ে মামলা করেন, মামলা নং ৭, তারিখ ৫ মে ২০২৩খ্রিঃ। ২টি মামলায় ২৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ২৫০ কে আসামী করা হয়েছে। ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ মোহাম্মাদ আসাদুজ্জামান তপন,নিশ্চিন্তপুর গ্রামের মোঃ মাহাফুজ মোল্যা ছেলে মোঃ প্রিন্স মোল্যা,শুকুর আলী মৃধার ছেলে ইব্রাহিম মোল্য ও কবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। নিশ্চিন্তপুর চরপাড়া গ্রেফতার আতংকে পুরুষ শুন্য ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com