সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে হযরত শামছুল হক রহমহতুল্লাহি আলাইহির জানাযার নামায অনুষ্টিত

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ২.৩৬ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জে হযরত শামছুল হক রহমহতুল্লাহি আলাইহির জানাযার নামায অনুষ্টিত
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের গোয়ালপাড়া দাখিল মাদরাসার সাবেক সহ-সুপার আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামছুল হক রহমতুল্লাহি আলাইহি’র জানাযা যোহরের নামাযের পর কাকনহাটি নিজ বাড়ীর জামে মসজিদের সামনে অনুষ্টিত হয়।খবর নিয়ে জানা যায়.৫-মে শুক্রবার রাতে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন); হযরত মাওলানা মুহম্মদ শামছুল হক রহমতল্লাহি আলাইহি’র বাড়ী ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।৬-মে শনিবার ২:৩০ মিনিটের সময় নিজ বাড়ীর পাকা জামে মসজিদের সামনে জানাযার নামাযে ইমামতি করেন তার একমাত্র সুযোগ্য ছেলে। তিনি হয়রত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম গণকে মুহব্বত তথা ভালো বাসতেন।আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকিদা পোষন করতেন।সুন্নি হিসেবে তরিকতের মত-পথে ছিলেন। তিনি নান্দাইল রসুলপর দরবার শরীফের একজন বিশেষ খলিফা ছিলেন। অনেক ধর্মপ্রাণ মুসলমানগণ উনার জানাযার নামাযে শরীক হয়ে রুহের মাগফিরাত কামনা করেন। মৃত্যকালে স্ত্রী,ছেলে-মেয়ে সন্তান সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে স্বাধীনতা শিক্ষক পরিষদ গভীর শোক জানিয়েছেন।এসময় ঈশ্বরগঞ্জের সাবেক এমপি শাহ নুরুল কবির শাহীন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সম্মানিত সদস্য ও ঈশ্বরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান(হাবিব), পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দস সাত্তার, পিতাম্বরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ এস এম শোয়াইব, নান্দাইল আচারগাও ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ আবদুল হাই, শম্ভুগঞ্জের আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ কালাম মহজমপুরী,রসুলপুর দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শহীদুল্লাহ, গোয়ালপাড়া দাখিল মাদরাসার সাবেক সুপার হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আফাজ উদ্দিন, ঢাকা প্রেসক্লাবের সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য এবং মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশার,পুম্বাইলের মুহম্মদ সাইফুল ইসলাম, ঈশ্বরগঞ্জ বাজারের দ্বিমীত্রি স্টোরের ব্যবসায়ি মুহম্মদ শহিদ মিয়া সহ আরো অনেকই ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com