সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে মুহম্মদ মমিনুল হকের স্বরণে মিলাদ-দোয়া মাহফিল

  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটী সরকার বাড়ীর হযরত মাওলানা মুহম্মদ মমিনুল হকের স্বরণে রুহের মাগফিরাত কামনা করে ৫-মে শুক্রবার বৈরাটী নিজ বাড়ীতে মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। খবর নিয়ে জানাযায় গত সোমবার মাগরিব নামাযের পর নেত্রকোণা জেলার কেন্দুয়া নিজ বাসায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন), গত মঙ্গলবার সকাল আট ঘটিকার সময় বৈরাটী গ্রামে নিজ বাড়ীর পাশেই পাকা জামে মসজিদের সামনে জানাযার নামায অনুষ্টিত হয়। জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের ভাতিজা হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক। মুহম্মদ মমিনুল হক তিনি কেন্দুয়া উপজলার গড্ডা মোজাফফরপুর দাখিল মাদরাসায় অত্যন্ত সুনামের সহিত সহকারি শিক্ষক(মৌলভী) পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী,দুই মেয়ে সহ গুনগ্রাহী রেখে গেছেন।মিলাদ শরীফ ও দোয়া মাহফিলে  মুহম্মদিয়া শরীফ বৈরাটী’র সম্মানিত খতিব হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আবুল কালাম, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ ইয়াহিয়া, হযরত শাহ সুফি মুহম্মদ আহসান উল্লাহ রেজভি,মুহম্মদ শহিদুল্লাহ মড়ল,মুহম্মদ জাকারিয়া সরকার, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক, মুহম্মদ নাজমুল হক, হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মনজুরুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ মুখসেদুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামছুল হক(তাইজুল), জিশান মুহম্মদ রউফ হোসাইন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মুমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক। মাহফিল শেষে বরকতময় তবারক বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com