সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী তেল ট্যাংকার জব্দ করেছে ইরান

  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২.০২ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

বুধবার হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তেহরানের এটি দ্বিতীয় আটকের ঘটনা।

নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহর জাহাজটিকে নিওভি হিসেবে চিহ্নিত করেছে। এতে বলা হয়, ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড জাহাজটি আটক করেছে।

নৌবাহিনী ট্যাঙ্কারটিকে ঘিরে এক ডজন গার্ড জাহাজের ছবি প্রকাশ করেছে। নৌবাহিনী জানিয়েছে, ওই জাহাজগুলো তেল ট্যাংকারটিকে গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে এবং ইরানের বন্দর আব্বাস উপকূলের কাছে ইরানের জলসীমার দিকে অগ্রসর হয়।

এক বিবৃতিতে পঞ্চম নৌবহর বলেছে, “ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিঘ্নসৃষ্টিকারী। ইরানের অব্যাহত হয়রানি এবং আঞ্চলিক জলসীমায় নৌযান চলাচলের অধিকারে হস্তক্ষেপ অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন এবং সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য বর্তমান হুমকিস্বরুপ।“

ইরান তাৎক্ষণিকভাবে এই আটকের বিষয়টি স্বীকার করেনি।

পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনার মধ্যে গত সপ্তাহে ইরান শেভরনের জন্য অপরিশোধিত তেলবাহী একটি ট্যাংকার আটক করে। দ্য অ্যাডভান্টেজ সুইটের বোর্ডে ২৩ জন ভারতীয় এবং একজন রাশিয়ান ছিলেন।

বুধবার ইরান কর্তৃক জব্দ করা জাহাজটি এই অঞ্চলকে উত্তেজিত করার জন্য ধারাবাহিক জাহাজ জব্দ এবং বিস্ফোরণের সর্বশেষ ঘটনা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com