সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পাকিস্তানের স্কুলে গুলি চালিয়ে সাত শিক্ষককে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১১.৫৩ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকা খাইবার পাখতুনখওয়ার আপার কুররাম তহসিলে একটি স্কুলে গুলি চালিয়ে সাত শিক্ষককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর জিও টিভি। স্থানীয় পুলিশ জানায়, স্টাফ রুমে বসা ছিলেন শিক্ষকরা। এ সময় বন্দুকধারী তাদের ওপর গুলি চালায়। ওই স্কুলটিতে পরীক্ষা চলছিল। পরীক্ষায় দায়িত্বপালন শেষে শিক্ষকরা একসঙ্গে বসা ছিলেন। স্কুলে বন্দুক হামলার পর কর্তৃপক্ষ স্থানীয় সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে।

একই এলাকায় অন্য একটি ঘটনায় চলন্ত যানবাহনে একজন শিক্ষক নিহত হয়েছেন। এ নিয়ে এক দিনে মোট শিক্ষক নিহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

ওই শিক্ষকের নাম মোহাম্মদ শরীফ। পুলিশ জানায় তিনিও ওই স্কুলের শিক্ষক ছিলেন। স্কুলে যাওয়ার পথে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com