মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে ভগনান নৃসিংহ দেবের মহা আবির্ভাব তিথী উদযাপিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১০.৫১ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার ( ৪ মে ) সন্ধায় ঘোষপাড়াস্থ শ্রীশ্রী নৃসিংহ দেবের মন্দিরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে জলভরন ও গঙ্গা আহবান করা হয়। পরে ভাগবত পাঠ , কীর্তন ও ভগবান শ্রীশ্রী নৃসিংহ দেবের মহা অভিষেক অনুষ্ঠিত হয়। এতে,ভাগবত পাঠ করেন মুরারী দাস

মিন্টু, পূজা অর্চনাদি পরিচালনা করেন মানিক
চক্রবর্তী, কীর্তনে ছিলেন সত্যেন্দ্র চন্দ্র নাগ ও সহযোগী কীর্তনীয়াবৃন্দ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিযুষ রায় গনেশ, সাধারণ সম্পাদক স্বপন ঘোষ এবং উপদেষ্টা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কমল সরকার, প্রেমনাথ সাহা ও অসংখ্য পুজারী ও ভক্তবৃন্দ।
শাস্ত্র মতে,  হিরণ্যকশিপুর কাহিনি প্রকাশ করে যে, অন্যের উপর অত্যাচারকারী ও অহংকারী বিনষ্ট হয় এবং ঈশ্বরে পূর্ণ আত্মসমর্পণকারী ভক্তকে (এখানে: প্রহ্লাদকে ) ঈশ্বর সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।

পৌরাণিক বর্ণনা অনুযায়ী, হিরণ্যকশিপু, দেবতা ব্রহ্মা হতে বর  লাভ করে। ফলতঃ সে অংশত অমরত্ব লাভ করে। হিরণ্যকশিপু কাহিনির তিনটি পর্ব। প্রথম পর্বে, বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয় বৈকুণ্ঠে চার কুমারকে প্রবেশ করতে না দিলে তারা অভিশাপ দেয় যে, জয়-বিজয়, পৃথিবীতে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামক দৈত্য  হয়ে জন্ম নিবে। দ্বিতীয় পর্বে, হিরণ্যকশিপু অমরত্ব লাভের জন্য তপস্যা করে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে এবং বর লাভ করে। শেষ পর্বে, শত চেষ্টা করেও সে তার পুত্র প্রহ্লাদকে (ভগবান বিষ্ণুর এক ভক্ত) মারতে পারে নি এবং পরে নৃসিংহাবতার হিরণ্যকশিপুকে বধ করে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com