সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেত্রকোনায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুল ছাত্রী হত্যাকারী গ্রেফতার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় বখাটের ধারালো অস্ত্রে স্কুল ছাত্রী মুক্তি রাণী বর্মন হত্যাকান্ডের আসামী ঘাতক কাওসারকে গ্রেফতার করেছে নেত্রকেকোণা জেলা গোয়েন্দা সংস্থা ।

গ্রেফতারকৃত কাওছার বারহাট্টা উপজেলার প্রেমনগর গ্রামের সামছু মিয়ার ছেলে।

মঙ্গলবার বিকালে স্কুল থেবে বাড়ি ফেরার পথে ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রেমনগর গ্রামের নিখিল বর্মনের মেয়ে মুক্তি রানী বর্মনকে একই গ্রামের সামছু মিয়ার ছেলে কাউসার (১৮) অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন এবং সহপাঠীরা আহত মুক্তি রানী বর্মনকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত মুক্তি রানী বর্মনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই পুলিশ সুপার মোঃ ফয়েজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তাৎক্ষণিকভাবে তিনি জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে চারটি টিম গঠন করে ঘাতক কাওছারকে গ্রেফতারে নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই ঘাতক কাওছারকে নিজ গ্রামের জঙ্গল থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এই হত্যাকান্ড সংঘঠিত করে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

এব্যাপারে,গৌরীপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মুক্তা রানী বর্মনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com