সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৩ জনকে ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩, ১১.২৯ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৩ জন ভয়ংকর মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়,গতকাল সোমবার (১ মে) সন্ধ্যায় পৌর শহরের শিবদিঘি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় রাণীশংকৈল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনায় ৩ জনকে হাতে নাতে আটক করে অভিযান টিম।

মাদক বিরোধী অভিযানে আটককৃতরা হলেন, আজিজুর রহমান (৪৫),সামসুল হক (৫০) ও মানিক হক (৩২) নামে ৩ মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজিজুর উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে, সামসুল নেকমরদ বাজার এলাকার নয়বর রহমানের ছেলে এবং মানিক করনাইট গ্রামের আব্দুল বাসেদের ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা তাদের প্রত্যেককে মাদক আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল জানান,ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্তদের সন্ধ্যায় জেলা জেল হাজতে পাঠানো হয়েছে তিনি আরো জানান মাদক নির্মূলে এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com