সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মিষ্টির দোকানের কর্মচারী ও কারিগরদের মানববন্ধন পালিত

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩, ৮.২১ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ অতিরিক্ত কাজের মুজরি এবং সাপ্তাহিক ও বাৎসরিক ছুটির দাবিতে কর্মবিরতি এবং মানববন্ধন কর্মসুচী পালন করেছেন ময়মনসিংহের মিষ্টির দোকান কর্মচারী ও কারিগররা।

মঙ্গলবার (২ মে ) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মাহবুব বিন ছাইফ, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান, ময়মনসিংহ দোকান কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক কমল বসাক, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান কাঞ্চন, সদস্য সচিব বাঁধন সরকার, মিষ্টির দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি দাসু ঘোষ ও সাধারণ সম্পাদক পল্টু সরকার, অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকারসহ শ্রমিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত তিন মাসে মিষ্টির দোকান ব্যবসায়ী সমিতি ও মেষ্টির দোকান মালিকদের তিনবার লিখিতভাবে দাবি জানানো হলেও কোনো ফল হয়নি। এরপর ২৮ এপ্রিল থেকে মিষ্টির দোকান কর্মচারি ও কারিগররা কর্মবিরতি শুরু করে। এব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও নাগরিক আন্দোলনের সভাপতি এবং আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-মহাপরিদর্শক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু এখনো দাবি আদায় হয়নি।

বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী কোনো প্রকার সাপ্তাহিক ছুটি, অসুস্থতাজনিত ছুটি, উৎসব ছুটি, অর্জিত ছুটি ও ওভারটাইম থেকেও তারা বঞ্চিত। এমনকি মিষ্টির দোকানের কোনো কারিগর বা কর্মচারীর পরিবারের কেউ অসুস্থ হলে কিংবা মারা গেলে, ঈদ-পুজার উৎসবে বেতনসহ তাঁরা কোনো প্রকার ছুটি ভোগ করতে পারেন না। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত মিষ্টির দোকান কর্মচারি ও কারিগরদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com