সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৩ পালিত

  • আপডেট সময় সোমবার, ১ মে, ২০২৩, ৫.৫২ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা মহান আন্তর্জাতিক মে দিবস ও শ্রমিক দিবস পালিত হয়েছে।আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”-মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ মহান মে দিবস।মাঠে -ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজিবী মানুষের অধিকার আদায়ে
রক্তঝরা দিন।দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি
পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।এদিন শ্রমিকরা আটঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছেলেন।
সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন।শ্রমিক সমাবেশ কে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।একলাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্দ শ্রমিক লাল ঝন্ডা হাতে সমাবেত হন সেখানে।বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।
অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্য আন্দোলনের মুখে শ্রমিকদের
দৈনিক আটঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্যহয় যুক্তরাষ্ট্র সরকার।
পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।
মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোঃসাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তার বাণীতে বলেন আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজিবী মানুষের ভুমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ। শিল্প ও শ্রম বান্ধব বর্তমান সরকার শ্রমিকদের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন”।

মহান মে দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল গুলো দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করবে।এই মে দিবস এর পরিপ্রেক্ষিতে আজকে ১লা মে ২০২৩ রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে,ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার শাখা ট্রাক টেংলরিও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৯৯২, রাণীশংকৈল উপজেলা মটর পরিবহন রাজ ৮৮, ঠাকুরগাঁও জেলা টাক্টর শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৯৭৮,উপজেলা বিদ্যুৎতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কর্মচারী শ্রমিক ইউনিয়ন,ইমারত শ্রমিক ইউনিয়ন এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন শ্রমিকদের কথায় কথায় ছাঁটাই,ন্যায্য মজুরি দিতে হবে,অত্র উপজেলার ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com