সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অভিবাসন পরিকল্পনার প্রতিবাদে প্যারিস ও অন্যান্য ফরাসি নগরীতে বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

অভিবাসন আইনে পরিবর্তন এবং ভারত মহাসাগরীয় মায়োট দ্বীপ থেকে উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে বিপূল সংখ্যক নথিপত্রবিহীন অভিবাসীসহ হাজার হাজার মানুষ শনিবার প্যারিস ও অন্যান্য ফরাসি নগরীতে মিছিল করেছে।
প্রস্তাবিত অভিবাসন নীতির- দমন, কারাবাস ও নির্বাসনের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের নাম উল্লেখ করে ফ্রান্সের রাজধানীতে, বিক্ষোভকারীরা ‘দারমানিন আইন বাতিল হোক’ লিখিত একটি ব্যানার নিয়ে মিছিল করে। খবর এএফপি’র। আয়োজকরা জানায়, প্যারিসে ২,৩০০ লোক বিক্ষোভে অংশ নেয়।
মালির ৩১ বছর বয়সী অনথিভুক্ত আবুবকর বলেন, অভিবাসন বিলটি একটি বর্ণবাদী আইন, যার লক্ষ্য বিদেশীদের অপরাধী করা এবং আরও নির্বাসনের পথে পরিচালিত করা। আইনটি সরকার শরৎ পর্যন্ত স্থগিত করেছে।
সহকর্মীদের সাথে ফ্রান্সে বসবাস এবং কাজ করার উদ্দেশে অফিসিয়াল নথি পাওয়ায় ১৭ মাস যাবত লড়াই করা এক পোস্ট অফিসের সাব-কন্ট্রাক্টর বলেন, সমস্যাটি অভিবাসন নয়, সমস্যা হলো শোষণ ও দুর্বিত্ত বসরা।
বিক্ষোভকারীরা মায়োটের ফ্রেঞ্চ ইন্ডিয়ান মহাসাগর দ্বীপ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত অপারেশন উয়াম্বুশি (ফেরত নেওয়া)- এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের বর্তমানে যারা বেশিরভাগ প্রতিবেশী কমোরোসের অস্বাস্থ্যকর ঝোপঝাড়ের শহরে অবস্থান করছে তাদের ফেরত পাঠানোরও লক্ষ্য নিয়েছে।
‘কন্ট্রোলিং ইমিগ্রেশন হোয়াইল ইম্প্রুভিং ইনটিগ্রেশন বা একীত্রিকরণের উন্নয়নে অভিবাসন নিয়ন্ত্রণ’ শিরোনামে বিতর্কিত বিলটির লক্ষ্য, বিদেশিদের জন্য বিশেষ করে যারা অপরাধে যুক্ত তাদের নির্বাসনের ব্যবস্থা পাকা করা।
বিলটিতে বহু-বছরের বসবাসের অনুমতি দেওয়ার আগে ন্যূনতম ফরাসি ভাষা জানা, বাধ্যতামূলক আঙ্গুলের ছাপ প্রবর্তন ও দীর্ঘমেয়াদী অনুমোদন নবায়নের প্রয়োজনীয়তা কঠোর করবে।
বুধবার, ফরাসী সরকার অভিবাসন বিলটির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com