সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তামিমার ২য় একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১০.৩৩ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রামঃ সেলিম আল দীনের পাঁচালিজাত নাটক ‘প্রাচ্য’ দুইযুগ আগে ঢাকার মঞ্চে প্রদর্শিত হয়েছিল ঢাকা থিয়েটারের প্রযোজনায়। তারও বেশ ক’বছর পর চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট মূকাভিনয়ে মঞ্চস্থ করেছিল নাটকটি।

একই নাটক এবার শিল্পী তামিমা সুলতানা চিত্রভাষায় “প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ ” শিরোনামে প্রদর্শনী করতে যাচ্ছে ঢাকার আর্ট গ্যালারি কলাকেন্দ্রে। ঢাকা থিয়েটারের আয়োজনে আগামী ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চিত্ররসিক সকলের জন্য উন্মুক্ত থাকবে।

২৮ এপ্রিল বিকাল ৫টায় এই প্রদর্শনীর উদ্বোধনী দিনে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পী আবুল বারক আলভি এবং শিল্পী নিসার হোসেন। প্রাচ্য ও দ্বৈতাদ্বৈতবাদ ” প্রদর্শনীর কিউরেটর হিসাবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে নাট্যাচার্যের শিল্পবন্ধু নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু এবং তাঁর অনুজপ্রতীম শিল্পযোদ্ধা ও চিত্রশিল্পী আফজাল হোসেন।

শিল্পী তামিমা সুলতানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাস্টারডিগ্রী সম্পন্ন করেন ২০১২ সালে। ২০১১ বছর তিনি তার ইনস্টিটিউটের শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসাবেও পুরষ্কার প্রাপ্ত হন। তামিমা ২০০০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে স্বর্ণপদক অর্জন করেছিলেন।

বর্তমান প্রদর্শনী সম্পর্কে শিল্পী তামিমা বলেন দ্বৈতাদ্বৈতবাদী ধারণায় আকৃষ্ট হয়ে তিনি শিল্পের নব রস আস্বাদনে ক্যানভাস থেকে ক্যানভাসে ঘুরে বেড়িয়েছেন।

শিল্পী জানান করোনাকালীন সময়ে ছবি আঁকার বিষয়ে তিনি মনোযোগী হন এবং পরবর্তী দুবছরের নিরবচ্ছিন্ন সাধনায় কাজটি সম্পন্ন করেন। তামিমা আশা প্রকাশ করেন চিত্রকলায় এ ধরণের কাজে নতুন প্রজন্মের শিল্পীরা যুক্ত হয়ে শিল্পের আরো আরো নব দিগন্ত উন্মোচন করবে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com