সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টোকিওতে আইসিটি প্রতিমন্ত্রী পলকের সাথে জেট্রোর চেয়ারম্যানের বৈঠক

  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৩.১০ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) চেয়ারম্যান ও সিইও নরিহিকো ইশিগুরুর মধ্যে আজ জাপানের রাজধানী টোকিওর আকাসাকা প্যালেসে বৈঠক অনুষ্ঠিত হয়েছে । সফরের দ্বিতীয় দিনে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকায় প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বৈঠকে তারা উভয় দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ও বিকাশে কিভাবে কাজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
আইসিটি প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ রূপরেখা তুলে ধরেন। প্রতিমন্ত্রী জানান, ‘আমরা কার্যকর স্মার্ট লিডারশিপ একাডেমি প্রতিষ্ঠা করেছি। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের যোগ্য নেতৃত্ব গঠনে নির্মীয়মান ‘স্মার্ট লিডারশিপ একাডেমি’কে আরও কার্যকর করতে উভয় দেশের যৌথ অংশীদারিত্বের বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়। এই একাডেমি থেকেই সরকারি কর্মকর্তা , সাংবাদিক, রাজনীতিবিদ, ডাক্তাররা গবেষণা এবং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন বলে জানান প্রতিমন্ত্রী।
পলক জেট্রোর চেয়ারম্যানের সাথে ফ্রন্টিয়ার টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং ও ন্যনোটেক ডিজাইনিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করেন। এছাড়াও কীভাবে জাপান ও বাংলাদেশের কোম্পানিগুলির মধ্যে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করা যায়, জাপানের কোম্পানিগুলোকে বাংলাদেশের হাইটেক পার্ক এবং সাইবার নিরাপত্তায় বিনিয়োগের জন্য আকৃষ্ট করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী জাপানি ভাষায় লিখিত বঙ্গবন্ধুর জীবনী,জেট্রো-আইসিটি বিভাগের যৌথ অংশীদারিত্বের একটি স্যুভেনিয়ার এবং ডিজিটাল বাংলাদেশের অর্জন নিয়ে লিখিত বই জেট্রো চেয়ারম্যানের হাতে তুলে দেন।
জেট্রোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com