সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অর্ধশতাধিক এতিমখানা মাদ্রাসা পেলেন এমপি হেলালের ঈদ উপহার  

  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৭.১৪ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে
 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর-৬ আসনের নির্বাচনী এলাকার বেসরকারি এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাণীনগর ও আত্রাই দুই উপজেলার ৫৩টি এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য নিজ অর্থায়নে এই চাল বিতরণ করেছেন এমপি আনোয়ার হোসেন হেলাল। শনিবার ১৫ এপ্রিল দুপুরের দিকে রাণীনগর সদরে এমপির অফিস প্রাঙ্গনে সংসদীয় এলাকার ওই ৫৩টি এতিমখানার মহাতামিমদের হাতে ১০০ কেজি করে সাড়ে ৫ টন চাল তুলে দেন তিনি। এছাড়া যাতায়াত ও চাল বহনের জন্য প্রত্যেককে ৫০০ করে টাকাও দিয়েছেন এমপি হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বেলাল, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com