সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩, ৩.২০ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে এপিবিএন পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মহিলা ও এক আরসা কমান্ডার নিহত হয়েছেন।পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক আরসা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে উখিয়ার ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মিডিয়া মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নাম্বার এল ব্লকে মসজিদের পাশে পাহাড়ি ঢালুতে আরসা সন্ত্রাসী লালুর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী অবস্থানের খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে এপিবিএন পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে আরসার সন্ত্রাসীরা।

তাদের গুলিতে নুর হাবা নামে এক রোহিঙ্গা নারী নিহত হন। তিনি ওই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।

পরে পুলিশ সাধারণ রোহিঙ্গাদের ও নিজেদের জীবন বাঁচাতে সন্ত্রাসীদের উপর পাল্টা গুলি ছুঁড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দিগ্বিদিক পালাতে থাকে। দৌড়ে পালানোর সময় আরসা সন্ত্রাসী সাদেককে একটি অস্ত্রসহ আটক করে পুলিশ।

পরবর্তীতে সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে আরসার শীর্ষ সন্ত্রাসী হাসিমের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের ২ সদস্য আহত হয়েছেন।

নিহত আরসার শীর্ষ সন্ত্রাসী  হাসিম রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড, মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com