সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশে পরিণত হয়েছে স্পেন

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১১.১৩ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ দেশে পরিণত হয়েছে স্পেন। গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে  ৭৩৮ জন মারা গেছেন। দেশটিতে মহামারিটি ছড়িয়ে পড়ার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। বুধবার (২৫ মার্চ) মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। চীনে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ২৮১জান।  খবর: এপি।

খবরে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১৯, ৬২০ জন। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ভাইরাসটির উৎপত্তি হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সেখান থেকে বিশ্বের প্রায় প্রত্যেক কোনায় এর বিস্তার ঘটেছে।

প্রাথমিকভাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা চীনে ঘটলেও বর্তমানে ভাইরাসটির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।

বর্তমানে বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি জর্জরিত দেশ ইতালি। সেখানে ইতিমধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। ইতালির পরে মৃতের দিক দিয়ে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মারা গেছেন ৩ হাজার ৪৩৪ জন। আক্রান্ত হয়েছেন আরো ৪৭ হাজার ৬১০ জন। এদিকে আক্রান্তের সংখ্যায় এখনো প্রথম স্থানে রয়েছে চীন। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২১২ জনের বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com