সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বর্ষসেরা ডিজিটাল ব্যাংকসহ তিনটি স্বীকৃতি পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৯.৩৭ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সম্প্রতি অনুষ্ঠিত দ্য অ্যাসেট ট্রিপল এ ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৩-এ দেশের সেরা
মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও বর্ষসেরা ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এছাড়া ‘বেস্ট
ডিজিটাল আপগ্রেড’ ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক।
সাম্প্রতিক সময়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন ও ডিজিটাল ক্রস-বর্ডার লেটার অব ক্রেডিট
(এলসি) এবং ওভার-দ্য-উইকেন্ড স্বয়ংক্রিয় ঋণ বিতরণ সম্পন্ন করেছে। এই পদক্ষেপগুলোর সাহায্যে ক্লায়েন্টরা আরও
বেশি স্বচ্ছ, সুবিধাজনক এবং কার্যকর সেবা উপভোগ করতে পেরেছেন। এই মাইলফলকগুলো ছাড়াও স্বয়ংক্রিয় ক্যাশ
ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে ব্যবসার জন্য দেশব্যাপি ব্যাংকিং কার্যক্রম সহজতর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।
ব্যাংকের এসসি মোবাইল অ্যাপ্লিকেশন ও আই-ব্যাংকিং প্ল্যাটফর্ম অনুষ্ঠানে ‘সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন’
হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এই মাধ্যমগুলো বিস্তৃত বৈশিষ্ট্যসম্পন্ন এবং অনলাইন পোর্টালগুলো সহজে অ্যাক্সেসযোগ্য।
ব্যাংকের উদ্ভাবনী ও নিরাপদ ডিজিটাল ট্রেড কাউন্টার (ডিটিসি) ‘সেরা ডিজিটাল আপগ্রেড’ হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে।
এর মাধ্যমে ক্লায়েন্টরা অ্যাকাউন্ট পরিচালনা, ট্র্যাক এবং ট্রেড অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে আপ-টু-ডেট
থাকেন। ডিটিসি মহামারী পরবর্তী বিশ্বের প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয়েছে।
এ প্রসঙ্গে, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসে এজাজ বিজয় বলেন, “ডিজিটাল স্পেসে অভিনবত্ব আমাদের
গ্রাহকদেরকে বৈচিত্রময় এবং উৎকৃষ্ট ব্যাংকিং অভিজ্ঞতা দিতে সাহায্য করে। ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন এবং
আই-ব্যাংকিং প্ল্যাটফর্ম সার্বক্ষণিক দ্রুত, নিরাপদ ও কার্যকর ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করে। আর্থিক
ব্যবস্থাপনাকে আরও টেকসই ও ব্যবহারযোগ্য করতে চব্বিশ ঘন্টা এই কাগজবিহীন ডিজিটাল সল্যুশন চালু রয়েছে।
ব্যাংকের অন্যান্য উদ্যোগগুলো ভবিষ্যতের জন্যে একটি নতুন যুগের সূচনা করতে উইকেন্ড লোন ড্র-ডাউনের ক্ষমতা,
অনলাইনে এলসি’র জন্য আবেদনের সুযোগ, নতুন পদ্ধতিতে ক্যাশ ম্যানেজমেন্ট ইত্যাদি সেবা প্রদান করছে। আমাদের
প্রতি আস্থা বজায় রাখায় সকল ক্লায়েন্ট, রেগুলেটরসহ অন্যান্য স্টেকহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ।”
দীর্ঘ ১১৮ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই
দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে, এবং
পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার। টেকসই ও সমতার আদর্শকে
কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সমৃদ্ধিতে ভূমিকা
রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২২ সালে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে।
দ্য অ্যাসেট ট্রিপল এ ডিজিটাল অ্যাওয়ার্ডস সেসব আর্থিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি সংস্থাগুলোকে স্বীকৃতি প্রদান করে,
যা এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্যজুড়ে গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও অনন্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করে থাকে।
অ্যাওয়ার্ডসে তাদের সম্মাননা প্রদান করা হয়, যারা শিল্পজুড়ে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে
ডিজিটালাইজেশনকে নতুন মাত্রায় নিয়ে যেতে ভূমিকা রাখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com