সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সম্মানিত ছল্লু আলাইহি ওয়া আলিহী 

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৯.৩১ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন বিশিষ্ট বুযুর্গ ও প্রখ্যাত ফারসী কবি। উনার সম্পর্কে বর্ণিত রয়েছে, একবার  সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে নাত শরীফ লিখতে শুরু করলেন। তিনি লিখলেন,প্রথমতঃ বালাগাল উলা বি-কামালিহী, অর্থাৎ নুরে মুজাসমাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাে মাকামাতের চুড়ান্ত পর্যায়ে উপনীত। দ্বিতীয়তঃ কাশাফাদ্দুজা বি জামালিহী
অর্থাৎ উনার মুবারক জামালিয়তে সমস্ত আঁধার বিদুরিত হয়েছে।তৃতীয়তঃ হাসুনাত জামিয়ু খিছলিহি অ্থাৎ, উনারই মুবারক উসীলায় সমগ্র কিছু সৌন্দর্য মন্ডিত হয়েছে।এতটুকু লিখে হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি থেমে গেলেন।চতুর্থতঃ লাইন কি হবে, তা ভাবতে লাগলেন। চুড়ান্ত কোন সিদ্ধান্তেই উপনীত হতে পারছিলেন না। তিনি বেকারার পেরেশান হয়ে গেলেন।সাইয়্যিদুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছন্নাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে পুরােপুরি রুজু হয়ে চতুর্থ লাইন মিলানাের কোশেশে নিজেকে ব্যাপৃত রাখলেন। এক পর্যায়ে নিজের অজান্তেই ঘুমিয়ে গেলেন। বরকতময় মুবারক স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিশেষ সাক্ষাত লাভ করলেন। তিনি ইরশাদ মুবারক করলেন, ‘হে শেখ সাদী! আপনি এত অস্থির কেন? কি হয়েছে আপনার? হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মুবারক খিদমতে নিজের অক্ষমতা ও অপারগতার বিষয়ে আরজি করলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন,আপনি চতুর্থ লাইন লিখুন,
ছল্লু আলাইহি ওয়া আলিহী
অর্থাৎ, উনার প্রতি এবং উনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি ছলাত-সালাম পাঠ করাে। সুবহানাল্লাহ! হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা কতই না মর্যাদাবান যে, নূরে মুজাসসাম হুযুর পাকছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজের সাথে-সাথে উনাদের প্রতিও ছলাত-সালাম পাঠ করতে উম্মতকে নির্দেশ মুবারক করেছেন।অতএব যামানার ইমাম ও মুযতাহিদ রাজারবাগ শরীফের হযরত মুজাদ্দিদে আযম মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার উসিলায় ফজিলত দান করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com