মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সংকটকালে বিএনপিকে ইতিবাচক রাজনীতির আহ্বান:সেতুমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ৯.৩০ পিএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে করোনা ভাইরাসের এই সংকটকালে বিএনপিকে ইতিবাচক রাজনীতির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বেগম জিয়ার সাজা স্থগিতের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী প্রজ্ঞা এবং অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়েছেন,তিনি উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে।’
ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
করোনা মোকাবিলায় সরকারের ভূমিকার সঙ্গে বিএনপিকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আশা করি বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সঙ্কটকালে সব নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নেবে বিএনপি।’
বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বয়স ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। তার বয়স ও অসুস্থতা বিবেচনায় প্রধানমন্ত্রী ৪০১(১) ধারা অনুযায়ী ৬ মাসের জন্য সাজা স্থগিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার প্রজ্ঞা, সাহসিকতা এবং দূরদর্শী নেতৃত্ব ও মানবিকতার পরিচয় দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদা জিয়ার পরিবার থেকে মুক্তির জন্য আবেদন করেছিল। আবেদনটিতে শামীম ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম, রফিকুল ইসলাম স্বাক্ষর করেছেন। মুক্তি আদালতের বিষয় হলেও আবেদনটি পরিবার থেকে করেছেন কয়েকদিন আগে। তার পরিবারের আবেদনের ভিত্তিতেই মুক্তি দেয়া হচ্ছে।
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১ এর উপধারা-১ কোন ব্যক্তি কোন অপরাধের জন্য দন্ডিত হইলে সরকার যেকোন সময় বিনা শর্তে বা দন্ডিত যাহা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দন্ডে সে দন্ডিত হইয়াছে , সে দন্ডের কার্যকরিকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দন্ড বা দন্ডের অংশবিশেষ মওকুফ করিতে পারিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com