সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রথম দিনে ২৬ মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১১.৫১ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ রোববার প্রথম দিনে ২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনীতির কার্যালয়ে এই মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে প্রথম দিনে গাজীপুর সিটি করপোরেশনের জন্য ৭টি, খুলনা সিটি করপোরেশনের জন্য ১টি, বরিশাল সিটি করপোরেশনের জন্য ৪টি ও সিলেট সিটি করপোরেশনের জন্য ৫টি। তবে রাজশাহী সিটি করপোরেশনের জন্য প্রথম দিনে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ১টি, জগন্নাথপুর উপজেলার নির্বাচনের জন্য  ২টি, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২টি ফরম বিক্রি হয়েছে। কক্সবাজার পৌরসভার জন্য ১টি, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার জন্য ১টি,  গোপালদী পৌরসভার জন্য ১টি ও বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচনের জন্য ১টি ফরম বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com