মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তাইওয়ানের কাছে ৩ দিনের সামরিক মহড়া শুরু করেছে চীন

  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ১.০৯ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

চীন শনিবার জানিয়েছে, তারা তাইওয়ানের কাছে তিন দিনের সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়াকে ব্যাপকভাবে, যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাককার্থির সাথে তাইওয়ানের প্রেসিডেন্টের সাম্প্রতিক বৈঠকের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে চীনা সামরিক বাহিনী বলেছে, তাইওয়ানের চারপাশে যুদ্ধ প্রস্তুতি টহল এবং “যৌথ তরবারি” (জয়েন্ট সোর্ড) মহড়া পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে। এটি “তাইওয়ানের স্বাধীনতার জন্য বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত শক্তির যোগসাজশ ও উস্কানির প্রতি একটি গুরুতর সতর্কবার্তা”।

সামরিক বাহিনী বলছে,”চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য এমন মহড়া পরিচালনা প্রয়োজনীয়।”

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে, দ্বীপের চারপাশে আটটি চীনা যুদ্ধজাহাজ এবং ৪২টি যুদ্ধবিমান চিহ্নিত করা হয়েছে। মোতায়েন করা কিছু জাহাজ, এই দ্বীপকে মূল ভূখণ্ড থেকে পৃথককারী প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই মহড়ার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, চীনের কাছ থেকে লাগাতারভাবে কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের হুমকি মোকাবেলা করা সত্বেও, তাইওয়ান যুক্তরাষ্ট্র ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে কাজ করবে।

চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে দাবি করে।আর, তাইওয়ান দাবি করে যে তারা স্বাধীন।

যুক্তরাষ্ট্রের একটি “এক চীন” নীতি রয়েছে। এই নীতি, তাইওয়ানকে চীনের অংশ বলে বেইজিং-এর দাবিকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র মনে করে তাইওয়ানের অবস্থান এখনো নির্ধারণ করা হয়নি। আর, স্ব-শাসিত দ্বীপটি যাতে নিজেকে রক্ষা করতে পারে, সে লক্ষ্যে সামরিক সহায়তা প্রেরণ করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রায়শই বলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সামরিক ভাবে সুরক্ষা দেবে। যদিও ওয়াশিংটন বলছে, তার এক চীন নীতি পরিবর্তন হয়নি।

গত বছর সাই তাইওয়ানে তৎকালীন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি-কে স্বাগত জানান। এর পরই চীন স্বশাসিত দ্বীপটির চারপাশে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড়, প্রকৃত যুদ্ধাস্ত্র ব্যবহার করে (লাইভ-ফায়ার) সামরিক মহড়া পরিচালনা করে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এএফপি এবং রয়টার্স দ্বারা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com