সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বান্দরবানে গোলাগুলিতে আটজন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১১.৫৬ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়িতে বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে আট জন মারা গেছে বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেছেন, দুপুরে আট জনের মৃতদেহ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে।

“দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। স্থানীয়রা অনেকে কুকিচিন ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির কথা বলছেন। কিন্তু আমরা সেটি ভেরিফাই করতে পারিনি। তবে গোলাগুলি হয়েছে এবং আট জন মারা গেছে,” বলছিলেন জনাব ইসলাম।

স্থানীয় সাংবাদিক সঞ্জয় কুমার বড়ুয়া থেকে জানা যায় রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান তাদেরকে জানিয়েছেন যে কুকিচিন ন্যাশনাল আর্মি ও ইউপিডিএফ ডেমোক্র্যাটের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। জনাব মান্নান দাবি করেছেন, সবার মৃতদেহ এক জায়গাতেই পাওয়া গেছে এবং যারা মারা গেছে তারা ‘ইউপিডিএফ সন্ত্রাসীদের’ গুলিতে নিহত হয়েছে।

যদিও ইউপিডিএফ ডেমোক্র্যাট এ অভিযোগ প্রত্যাখ্যান করে তারা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বলে জানিয়েছে।

“আমরা এ সংঘর্ষে জড়িত ছিলাম না,” স্থানীয় সাংবাদিকদের এমন বার্তা দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবা মং মারমা।

সঞ্জয় কুমার বড়ুয়া জানিয়েছেন, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রুমা ও রোয়াংছড়ি সীমান্ত এলাকায় খামতাংপাড়ায়। এলাকাটি রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com