সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় ফতেপুর বাজারে সন্ত্রাসীদের আতঙ্কে ২০০শত ব্যবসায়ী

  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৪.২৩ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে
 নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা মান্দা উপজেলার ফতেপুর বাজারে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে আনুমানিক ১২টার দিকে ডিউটি রতো নাইট গার্ডদের হাত-পা বেঁধে বেদম মারধর করে বাজার লুটপাট অগ্নি সংযোগের চেষ্টা করে, হাবিবুল্লাহ আল আজাদী হাবিব  ও তার বাহিনী।
এই বাহিনীর অন্যতম হাবিবুল্লাহ আল আজাদী হাবিব সহ তার বাহিনী গত কয়েকদিন আগে বাজারে একটি দোকান লুটপাট করে, বাজার কমিটি তাদের বিচারের জন্য মিটিং এর ব্যবস্থা করে কিন্তু তারা মিটিংয়ে উপস্থিত না হয়ে পুনরায় বাজারে লুটপাট এবং অগ্নি সংযোগের চেষ্টা করে এবং ডিউটিরত লোকদের মারধর করে,স্থানীয় একজন এসে ডিউটি রতো লোকদের বেহাল অবস্থা দেখে বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন কে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানায়, সভাপতি সাথে সাথে মান্দা থানার কর্মরত ডিউটি অফিসারের সাথে  যোগাযোগ করেন পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়।ডাকাত  দলের সদস্যরা হলেন,হাবিবুল্লাহ আল আজাদী হাবিব(২৫), পিতা: নজরুল ইসলাম কেরানি, সিরাজুল (২১) পিতা: সায়েদ, রুনু(২২) পিতা: আ: মান্নান তাদের গ্রাম : ফতেপুর, মান্দা, নওগাঁ।  সোহেল রানা (২৫) পিতা: শহিদুল ইসলাম,নহনা কালু পাড়া,মান্দা, নওগাঁ।
আজ সকালে ব্যবসায়ীরা পুনরায় মিটিং এর ব্যবস্থা করে, ঠিক সে অবস্থায় মিটিং চলাকালে সিরাজুল মিটিং এর পাশ দিয়ে দাম্ভিকতার সাথে হেঁটে চলে যেতে থাকে অশোক জনতা ক্ষুব্দ হয়ে সিরাজকে ধরার চেষ্টা করে সিরাজ পালিয়ে গিয়ে এক বাড়িতে আশ্রয় নেই, তারপর বাজার কমিটি প্রশাসনকে মুঠোফোনে জানায়,পুলিশ এসে সিরাজুলকে গ্রেফতার করে,বাকি তিনজন আসামি এখনো পলাতক।
বাজারে প্রায় ২০০ ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিনরাত পার করছে। অপরাধীরা রাস্তাঘাটে মোবাইল ফোনে বিভিন্নভাবে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। বিষয়টি প্রশাসনের শুদৃষ্টি দিয়ে ফতেপুর বাজারে সুস্থ সুন্দরভাবে ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান,এ বিষয়ে একটি মামলা হয়েছে আমরা তদন্ত স্বপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com