সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইভিএম বা ব্যালট নির্বাচনের চ্যালেঞ্জ নয় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট সমাধান :

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৪.২৪ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমঝোতা ও সব দলের অংশগ্রহণই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে একথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, শতভাগ সুষ্ঠু ভোট ইভিএম বা ব্যালট কোনোটিতেই সম্ভব নয়। ইভিএম বা ব্যালট নির্বাচনের চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ হলো রাজনৈতিক সংকট সমাধান।

সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এজন্য নির্বাচন কমিশন শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে বলেও জানান সিইসি।

তিনি বলেন, ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি, কারচুপি বন্ধ করা সহজ।

ইভিএম বা ব্যালটটা কিন্তু আমাদের নির্বাচনের মোটেই বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে রাজনৈতিক সঙ্কটটা। নির্বাচনে সবাই বা প্রধানতম দলগুলো অংশগ্রহণ করবেন কি করবে না, সেটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জ।

দলগুলোর নিজেদের মধ্যে বিরোধ থাকলে সেটা মিটিয়ে আবারও নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com