সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ করোনায় অবরুদ্ধ

  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২০, ২.৩০ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

ভারতের ১শ কোটিরও বেশি লোক বুধবার তিন সপ্তাহের লকডাউনে গেছে। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ এখন ঘরে থাকতে বাধ্য হচ্ছে।
এই মহামারী জাপানকে অলিম্পিক ক্রীড়া আয়োজন আগামী বছর পর্যন্ত স্থগিত করতে বাধ্য করেছে।
এদিকে আগামী ১২ এপ্রিল ইস্টার সানডে। সে নাগাদ পরিস্থিতির উন্নতির আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আশাবাদ সত্ত্বেও ভাইরাস মোকাবেলায় অঙ্গরাজ্য সরকারগুলো নজিববিহীন উদ্যোগ নিয়ে যাচ্ছে।
ভারত তার দেশের ১শ ৩০ কোটি লোককে আগামী তিন সপ্তাহ ঘরে থাকার নির্দেশ দিয়েছে।
এক টেলিভিশন ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতকে রক্ষায়, ভারতের প্রত্যেক নাগরিককে রক্ষায় আপনি, আপনার পরিবার, প্রতিটি সড়কসহ সবকিছু লকডাউনের আওতায় থাকবে।
এদিকে গতবছর চীন থেকে ভয়াবহ এই ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর এখন তারা কঠোর পদক্ষেপগুলো অনেকটাই শিথিল করেছে।
করোনার কারণে খেলাধুলাসহ বিশ্বের নানা সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে গেছে। জাপানে ২০২০ সালে অলিম্পিক আয়োজনের কথা থাকলেও তা এখন ২০২১ সালে অনুষ্ঠিত হবে। এ প্রথমবারের মতো আয়োজকরা অলিম্পিক আয়োজন একবছর পেছাতে বাধ্য হলেন।
এদিকে এএফপি’র হিসেব মতে, কোভিড-১৯ এর কারণে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ২শ এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে চার লক্ষ পাঁচ হাজার জন।
করোনা নিয়ে ইউরোপের পরিস্থিতি এখনও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত ইতালি থেকে মিশ্র সংবাদ পাওয়া গেছে। শনিবার দেশটিতে মৃতের সংখ্যা ছিল ৭৯৩ জনে। দুদিন পর এ সংখ্যা কিছুটা কমে দাঁড়ায় ৭৪৩ জনে। কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে নতুন রেকর্ডে বলা হয়েছে।
আয়ারল্যান্ডে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সকল কার্যক্রম বন্ধ এবং ব্রিটেন লন্ডনে চার হাজার শয্যাবিশিষ্ট জরুরি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে। স্পেন ন্যাটো সামরিক জোটের কাছে বাস্তব সহায়তা চেয়েছে।
করোনার কারণে আফ্রিকার পরিস্থিতিও নাজুক। তাদের স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই ভঙ্গুর। তার উপর করোনা মোকাবেলায় হিমশিম খাওয়া আফ্রিকায় আক্রান্ত ও মৃত্যু দুটোর সংখ্যাই বাড়ছে।
এদিকে আমেরিকার প্রায় ১৩ কোটি অথবা মোট জনসংখ্যার ৪০ শতাংশ লোক হয় ঘরে বন্দী না হয় শিগগীরই আটকা পড়তে যাচ্ছে। কারণ অঙ্গরাজ্যের সরকারগুলো বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দিয়ে আইসোলেশানকে প্রাধান্য দিচ্ছে। যদিও ট্রাম্প মনে করছেন, এর জন্যে আর্থিক মূল্য দিতে হবে অনেক।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘অনেকেই আমার সাথে একমত হবেন। আমাদের দেশ তা বন্ধের জন্যে তৈরি হয়নি। সবকিছু বন্ধ রেখে তুমি একটি দেশ ধ্বংস করে দিতে পারো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com