সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বনানী থেকে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৮.০৪ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী থানা এলাকা থেকে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সাগর হোসেন ও মোঃ ফয়সাল আহমেদ। এসময় তাদের হেফাজত থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানাধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ সাগর ও ফয়সালকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com