সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৪.০২ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন।

তিনি বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে জানতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুরোপুরি তদন্তের পরই আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা যাবে।

সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে তিনি বলেন, পুরোপুরি আগুন নির্বাপন করতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভীড়, পানির সংকট এবং বাতাসকে দায়ী করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নিয়ন্ত্রণে আনতে ছয় ঘণ্টারও বেশি সময় কেন লাগলো, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান কারণ উৎসুক জনতা। মোবাইলে ধারণকৃত একটি ভিডিও দেখিয়ে তিনি বলেন, উৎসুক জনতার ভিড়ে রাস্তা প্রায় বন্ধ হয়ে আছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সকল পদবির কর্মচারীরা আপনাদের জন্য জীবন দেন। গত ১ বছরে ১৩ জন ফায়ারফাইটার শহীদ হয়েছে যারা ‘অগ্নি বীর’ খেতাব পেয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। এমনকি আজকে আটজন আহত হয়েছেন। তারপরও কেন ফায়ার সার্ভিসের ওপর আঘাত? আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তর ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আগে এ বিষয়ে তদন্ত করা হবে। তার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার ভোরে আগুন লাগার পর ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর একে একে তাদের সাথে যোগ দেন সেনা, বিমান ও নৌ বাহিনী, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে বারোটার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com