সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমি বিপরীত শিবিরের রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার-ফাইজুর রহমান। হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১১.৪৩ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান).ভাঙ্গা(ফরিদপুর) ঃ ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ
নেতাকে হয়রানি ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভাঙ্গা উপজেলা
আওয়ামীলীগ। বৃহ¯পতিবার সকালে গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের পৌরসভা
সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী
মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে দলীয় নেতা কর্মী ছাড়াও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন
করে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক
স¤পাদক ফাইজুর রহমান।এসময় তিনি বলেন,গত ১৮ মার্চ উপজেলার
বামনকান্দা গ্রামের লুৎফর মুন্সীর পুত্র সালমান ওরফে তুহিন মুন্সীকে অপহরনের
নাটক সাজায় তার চাচাতো ভাই কিবরিয়া মুন্সী ও জাকারিয়া মুন্সী।পরের
দিন ১৯ মার্চ পুলিশ প্রশাসন তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর
জানা যায় সে ঐদিন রাত ৭.৩০ মিনিটে গোল্ডেন লাইন পরিবহনে নিজে
টিকিট কেটে ফরিদপুর থেকে ঢাকায় যায়।
এসময় তিনি আরো বলেন উক্ত গ্রামের জাকারিয়া মুন্সী, কিবরিয়া মুন্সী ও
মিজান মুন্সী গংদের সহায়তায় একটি কুচক্রি মহল সামাজিক ও
রাজনৈতিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করা সহ মিথ্যা মামলায়
জড়ানোর পরিকল্পনা করছে। এ ভয়ংকর ষড়যন্ত্রকারীদের মুলোৎপাটন করে এর সাথে
কারা জড়িত সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের খুঁজে বের
করার আহবান জানান। তিনি আগামীতে যাতে এ ধরনের ষড়যন্ত্র কেউ করতে
না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান। যার
পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই মানববন্ধন ও সংবাদ
সম্মেলনের আয়োজন করেছে। উক্ত মানববন্ধন উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ
সাকলাইন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর স¤পাদক সিএম শামীম,কৃষকলীগ
সভাপতি ইসরাফিল মিয়া, পৌর যুবলীগ সভাপতি জাকারিয়া মুন্সী, পৌর
স্বেচ্ছা সেবক লীগের সাধারন স¤পাদক শফিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ
সভাপতি লুৎফর রহমান, শ্রমিকলীগ সভাপতি জিতু মুন্সী, সাধারণ স¤পাদক
উজ্জ্বল মুন্সী সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এই ঘটনায় ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ ২৩ যাবত সাধারণ
স¤পাদকের দায়িত্ব পালন করা,পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শ্রমিক নেতা,
বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক স¤পাদক ফাইজুর
রহমানকে তার বাসা থেকে ফরিদপুর ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে
আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাকে ব্যাপক জিজ্ঞেসাবাদ করে এবং ঘটনার
সাথে তার কোন স¤পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com