সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১০.৪৯ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বলেছেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে বিক্ষুব্ধ ব্যক্তিরা মামলা করার পর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কেউ সংক্ষুব্ধ হন এবং বিচার চেয়ে থানায় মামলা করেন- সেক্ষেত্রে পুলিশ সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এখন পর্যন্ত আমি জানি- একটি মামলা হয়েছে।’ মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে এবং রাষ্ট্রসহ সবকিছুই আইন অনুযায়ী চলে। নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে নিরাপত্তা সেবা বিভাগ।
স্বরাষ্ট্রমন্ত্রী অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘রাষ্ট্রের আপত্তি আছে, কিন্তু  মামলাটি অন্য কেউ করেছে।’ তিনি বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং প্রথম আলোর সাংবাদিক ঠিক কাজটি করেননি। মন্ত্রী বলেন, ‘সংবাদটি আপনারা (সাংবাদিকরা) একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছেন এবং প্রমাণ করেছেন যে প্রথম আলো প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’
দেশের অভূতপূর্ব উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়েছি। কেউ যদি এই ধরনের ভুয়া খবর দেয়, তাহলে যে কেউ আঘাত পেতে পারে এবং ক্ষুব্ধ হতে পারে। আপনিও (আহত) হতে পারেন। আপনি অবশ্যই এই খবরটি মেনে নেবেন না

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com