সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১০.৪৪ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম যাছাই বাছাইয়ের দিনে আজ রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পাশাপাশি তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছেন।
ছয়জন মনোনয়ন ফরম জমা দিলেও বাছাইয়ে ঝরে পড়েছেন বিএনএফের মোস্তাফা কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী পূর্ব ষোলশহর এলাকার মীর মোহাম্মদ রমজান আলী এবং সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম চৌধুরী।  মনোনয়ন পত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে এনপিপি প্রার্থী মোস্তাফা কামাল পাশা ডাচ বাংলা ব্যাংকের ৪ লাখ ৮৫ হাজার টাকার ঋণ খেলাপি হওয়ায় তার প্রার্থীতা বাতিল করা হয়েছে।
অন্যদিকে স্বতন্ত্র দুই প্রার্থীর এক শতাংশ ভোটারের সমর্থন বিষয়টি যাছাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে দশজন ভোটারকে পরীক্ষা করে নির্বাচন কমিশন। এরমধ্যে তারা দুজনই যাদের স্বাক্ষরযুক্ত সমর্থনের কাগজ জমা দিয়েছেন তা ভুয়া হিসেবে প্রমাণ পায় ইসি। সেকারণে তাদের দুজনের প্রার্থীতা বাতিল করা হয়।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৫ এপ্রিল পর্যন্ত। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২৭ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ১০৯ জন। গত ৬ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com