সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারতে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এসডিজি ও লিডারশিপ সামিট অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১১.১৩ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ ভারতের কোলকাতায় ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে “ইন্টারন্যাশনাল এসডিজি ও লিডারশিপ সামিট” অনুষ্ঠিত হয় । বাংলাদেশ-ভারতের ডেলিগেটদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক সামিটটি অনুষ্ঠিত হয় । এছাড়া এই সামিটে আরো কয়েকটি দেশের ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসিডরগণ অনলাইন ডেলিগেট হিসেবে যুক্ত হয় ।সামিটটি পরিচালনা ও সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।

বাংলাদেশ থেকে পুরস্কার পান উদ্যোক্তা ও লুসো বেলার চেয়ারম্যান আয়াত শিরিন, ইউ-এস বাংলার জিএম মোঃ কামরুল ইসলাম, প্রযোজক ও পরিচালক সাকিব সনেট, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম। ভারত থেকে পুরস্কার পান ডিজাইনার ও ময়ূরপঙ্খীর কোলকাতা প্রেসিডেন্ট চন্দ্রিমা বসু, ময়ূরপঙ্খীর ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাম্বাসিডর পায়েল ভার্মা, সমাজকর্মী দেবলিনা মুখার্জী, পেইন্টার পুতুল ধর, আরভী জুয়েল্সের পরিচালক আন্সু আগারওয়াল, প্রিয়াংকা জানা, পার্থ প্রতিম মজুমদার, ডাঃ হার্স ভি আগারওয়াল, ডাঃ সাইলেন ভৌমিক, রতন ঝাউয়ার, রুপালি পাল, সায়ন্তিকা ঠাকুর, ইন্দ্রানি গাঙ্গুলি।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো এই আন্তর্জাতিক সামিটে যারা স্পন্সর ও পৃষ্ঠপোষকতা করেছেন তাদের । তাদের সহযোগিতা সামিটটিকে সুন্দর ও আকর্ষণীয় করেছে । ধন্যবাদ জানাবো আগত সম্মানিত অতিথি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডী, ডেলিগেট, সাংবাদিকসহ যারা বিভিন্নভাবে এই সামিটের সাথে সম্পৃক্ত ছিলেন । আমি আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা ভব্যিষতেও অব্যাহত থাকবে ।

বাংলাদেশ-ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সামিটে শান্তি সংস্কৃতি, লিডারশীপ বিষয়ে বক্তাগণ আলোচনা করেন । এছাড়া দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য “ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড” প্রদান করা হয় । পরবর্তীতে আরো কয়েকটি দেশে এই ইন্টারন্যাশনাল সামিটের আয়োজন করা হবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com