সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের  হাসপাতাল ও ক্লিনিকগুলোতে হ্যান্ড স্যানিটাইজার শুন্য

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১১.২৫ পিএম
  • ৩৮৮ বার পড়া হয়েছে
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃভয়ানক করোনার থাবায় সারা বিশ্বসহ আতঙ্কিত পুরো দেশ। এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ থেকে বারবার হাত পরিষ্কার রাখার কথা বলা হলেও প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার শুন্য রয়েছে ঠাকুরগাঁওয়ের হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজি সেন্টারগুলো। আর এ নিয়ে জেলার চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেছে ভুক্তোভোগীরা। সদর উপজেলার মুথুরাপুর এলাকার মইনুল ইসলাম জানান, তিনি জেলা শহরের একটি ক্লিনিকে তার স্বজনকে দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানে মানুষ অবাধে প্রবেশ করছে হাত না ধুয়েই এবং কোন প্রকার হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার না করেই । কারন সে প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজারের কোন ব্যাবস্থাই রাখা হয়নি।
একই অভিযোগ করেছেন নারগুন গ্রামের আজমত আলী।সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় ৩৫টিরও বেশি প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এগুলোতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা নেই। এ ছাড়া কয়েকটি প্যাথলজি ও চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা থাকলেও অন্যগুলোতে সে ব্যবস্থা রাখা হয়নি।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজি সেন্টারের মালিকদের ডেকে করোনার ভাইরাস প্রতিরোধে জরুরি সভা করা হয়েছে। তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এটা অমান্য করলে এবং আমরা তার প্রমান পেলে সে  প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com