সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আগামী কাল বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১.৩৬ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

আগামী কাল বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস । ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের পরিচিত করে তুলে ধরে বাঙালি জাতি।

রাত পোহালেই স্বাধীনতার ৫৩ বছরে পৌঁছাবে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বাঙালি জাতি। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে বর্ণিল সাজে সাজানো হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত জাতীয় স্মৃতিসৌধ।

রোববার (২৬ মার্চ) ভোরের আলো ফুটতেই জাতির পক্ষ থেকে মহান শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মোক্ত করে দেয়া হবে।

ইতোমধ্যে শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত আলোক বাতি, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ায়। পায়ে হাঁটার পথগুলোর দুই পাশে বসানো হয়েছে লাল ফুল গাছের টব।

সৌধস্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি ও পায়ে চলার সড়ক সবখানে ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। প্রয়োজন মতো করা হয়েছে রঙ। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হেঁটে চলার পথে লাল ইটের মধ্যে সাদা রংয়ের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা।

চত্বরজুড়ে শোভা পাচ্ছে লাল, নীল, বেগুনি, হলুদ ও সাদাসহ বিভিন্ন রঙের, বর্ণের ফুলের গাছ। এসব গাছে ফুটে আছে রঙিন ফুল। সৌন্দর্য বর্ধন করা হয়েছে এসব গাছেরও। পুরো জাতীয় স্মৃতিসৌধের ভেতর ও বাইরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

মাসব্যাপী চলা পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাভারের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইতোমধ্যেই ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে সৌধ এলাকাকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে। রাতের বেলার জন্য লাল-সবুজ আলোকসজ্জার ব্যবস্থা হয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ।

চার স্তরের নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে সৌধ এলাকা। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পুলিশসহ অইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সৌধ এলাকায় জড়ো হচ্ছেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে সৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভির পাশাপাশি বসানো হয়েছে অস্থায়ী ওয়াচ টাওয়ার।

ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দিবসকে ঘিরে স্মৃতিসৌধের আয়োজন ঘিরে আমরা এখানকার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি। এখানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য শুধু স্মৃতিসৌধ নয়, সাভার ও আশুলিয়া এলাকা আমরা সিসিটিভির আওতায় রেখেছি। এর বাইরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com