সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রোকেয়া প্রাচীর নির্দেশনায় বর্ষণ-নিশাত

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১০.৩১ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে দর্শকনন্দিত অভিনেত্রী, প্রযোজক ও নির্মাতা রোকেয়া প্রাচী সম্প্রতি নির্মাণ করেছেন একক নাটক ‘বজ্রকণ্ঠ’। সাদেক সাব্বিরের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন প্রাচী নিজেই।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়ম। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন রোকেয়া প্রাচী।

নাটকটির গল্প সূত্র প্রসঙ্গে প্রাচীর বর্ণনা এমন- বেকার যুবক নিশান একটা চাকরির জন্য খুব চেষ্টা করছে। এক অফিসের কর্মকর্তা তাকে পাঁচ লাখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেয়। সেই টাকা কিভাবে ব্যবস্থা করবে এ নিয়ে চিন্তিত সে। নিশান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

অন্যদিকে, প্রেমিকা তাকে চাপ দিচ্ছে চাকরি না হলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এমন অস্থিরতায় ভুগতে ভুগতে নিশান জাতীয় গ্রন্থাগারে যায়। নীরবে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে পড়ার জন্য বই খুঁজতে গিয়ে বঙ্গবন্ধুর ওপর কয়েকটি বই হাতে নেয় সে। লাইব্রেরিয়ান সেলিনা আজাদ বিষয়টা খেয়াল করে। নিশানকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করে। এখানে প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম আর লাইব্রেরিয়ানের চরিত্রে রোকেয়া প্রাচী।

নির্মাতা অভিনেত্রী প্রাচী বলেন, ‘গল্পটা প্রেমের মোড়কে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সাজানো। যে আদর্শের জোরে বেকার ছেলেটি ঘুস দিয়ে চাকরি না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। আমার বিশ্বাস এই নাটকটির মাধ্যমে দর্শকরা বঙ্গবন্ধুর আদর্শের কিছুটা হলেও অনুভব করবে।’

নির্মাতা জানান, রোববার (২৬ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে ‘বজ্রকণ্ঠ’ নাটকটি প্রচার হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com