সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুরে ১৪১ রোগী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮.৩১ পিএম
  • ৩৫০ বার পড়া হয়েছে

চাঁদপুরে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৪১ রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা করে ৭০ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এই আর্থিক অনুদান দেয়া হয় ।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে রোগীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
এসময় তিনি বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে ২০১৩-১৪ অর্থবছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম শুরু করেন। দরিদ্র অসহায় মানুষদের সহযোগিতা করতেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন। আমরা সবাই তাঁর জন্যে দোয়া করবো।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান।
পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সমাজসেবা অফিসার (নিবন্ধন) মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

– বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com