মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত জীবনের ‘নেমপ্লেট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১২.২৮ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ। গত বছরের মতো এবারও তার চলচ্চিত্র স্থান পায় নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জীবন শাহাদাৎ জানান, ‘প্রিয় মানুষদের ভালোবাসা আর অনুপ্রেরণা আমার শক্তি। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নেমপ্লেট। সাংবাদিক ভাই-বন্ধু, শুভানুধ্যায়ী, আমার চলচ্চিত্র পরিবার, নেপালের জনগণ, আয়োজক সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা জানাই।’ তিনি আরও বলেন, ‘নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা খুবই মধুর। এবার যখন জানতে পারি, আমার শর্টফিল্ম ‘নেমপ্লেট’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তখন তাদের ১৭ মার্চ আমার দেশের জাতির পিতার জন্মদিনের মাহাত্ম্যের কথা জানাই। দিনটি আমাদের দেশের মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে কথাও জানাই। সব শুনে তারা খুবই সম্মানের সঙ্গে আমার সিনেমাটি ১৭ মার্চেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। এটা আমার জন্য পরম পাওয়া। আমি জাতির জনকের জন্মদিনে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে পেরেছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এটা সত্যিই অনবদ্য বিষয়। আমি আপ্লুত ও গর্বিত।’
এই উৎসবের ষষ্ঠ আয়োজনে বিশ্বের ৬০টির বেশি দেশের জমা পড়া আড়াই শতাধিক সিনেমা থেকে ৯৫টি সিনেমা বাছাই করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেন মাহিরা হাসান, সাবেরি ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্র এর তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে, শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এই চলচ্চিত্রে ভয়েস ওভার দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা সাক্সেনা ও ব্যাবহৃত রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী অরুণা সরকার। জীবন জানান, ‘নেপালে বাংলাদেশ হাইকমিশন অফিস থেকে যোগাযোগ করলো, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com