সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৮.১০ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

হারুন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। সকালের প্রথম সেশনে বঙ্গবন্ধু ও গনমাধ্যম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপকের ড. কামাল উদ্দিন আহমদ নবীন সাংবাদিকদের আহ্বান জানান,যেকোনো বিষয়ে রিপোর্ট করার আগে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে আলোচনা করে পূর্ণাঙ্গ রিপোর্ট করতে। তিনি আরও বলেন সাংবাদিকদের শব্দ চয়নেও স্মার্ট হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন বলেন, গ্রামের একটি ছেলে বংশ মর্যাদায় বড় হলেও একজন সাংবাদিক তার থেকে বেশি সম্মান পাবেন তার যোগ্যতার কারনে।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, জবি নীল দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাফিস আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহীম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইনসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক প্রতিনিধিগণ।
দিনব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন। কর্মশালায় ‘প্রথম পাঠ, কলা কৌশল’ বিষয়ে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুরাদ হুসাইন, ‘ফিচার লেখার কৌশল’ বিষয়ে দৈনিক নবচেতনার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, ‘সংবাদ উপস্থাপনা’ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দীন বিজনেস রিপোর্টিং ধারনা’ বিষয়ে চ্যানেল 24 এর বিজনেস অ্যান্ড ইকোনমিক ডেস্কের বিশেষ প্রতিনিধি ইকবাল আহসান, ‘মাল্টিমিডিয়া’ বিষয়ে চ্যানেল 24 অনলাইনের ইনচার্জ খন্দকার আলোচনা করেন।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com