সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদে হাসান জাহাঙ্গীর’র ৭ পর্বের নাটক ‘সিঁড়ি’

  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৭.৩৪ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেলঃ পবিত্র ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনের জন্য ঈদের সাত পর্বের নাটক নির্মাণ করলেন হাসান জাহাঙ্গীর।থ্রিলার এবং সাসপেন্স ভিত্তিক গল্পের নাটক ‘সিঁড়ি’ ।এই ৭ পর্বের ধারাবাহিকে বিশেষ চমক হিসেবে থাকছেন মিশা সওদাগর,কাজী হায়াত,হাসান জাহাঙ্গীর। এছাড়াও চলচ্চিত্রের একঝাঁক তারকার উপস্থিতি মিলবে এই ধারাবাহিকে। অভিনয় করেছেন মারুফ,নিঝুম রুবিনা,আইভি নুর,নাদের খান,শাহিন,নিথর মাহবুব, সেলিমসহ অনেকে!

মানুষের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া। তা কখনোই সম্ভব না। কিন্তু প্রতিটি মানুষের জীবনে একটা সিঁড়ি প্রয়োজন হয়। যে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের একটা অবস্থান করতে চাই। এই সমাজে অনেকে করছেও। ঐরকম একটা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে বাচ্চু শহরে আসে। সিঁড়ির সন্ধান পেয়েও যায় কিন্তু বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ চৌধুরী একটা কন্ডিশন দিয়ে বসে। ধর্নাঢ্য শিল্পপতি মবিন চৌধুরী-কে মেরে ফেলে তার একমাত্র মেয়ে জবা-কে অপহরণ করতে হবে। বাচ্চু সেজন্য সহজ সরল আবুলকে গ্রাম থেকে ধরে নিয়ে এসে কিলার বানায়। আবুল সত্য কথা বলে। তার ছোট বোন এর পড়ালেখার কথা চিন্তা করে বাধ্য হয় কিলার হতে। কার প্রয়োজনে কে সিঁড়ি ব্যবহার করছে ,কে কাকে ব্যবহার করছে, কিভাবে ব্যবহারিত হচ্ছে তাই ফুটে উঠবে নাটকে। থ্রিলার এবং সাসপেন্স ভিত্তিক গল্পের নাটক সিঁড়ি ।

হাসান জাহাঙ্গীর প্রতিবারের মতো এবার ঈদেও নিয়ে আসছে হাফ ডজন ঈদের নাটক। প্রতিটি নাটকে গল্প এবং শিল্পীদের নিয়ে থাকবে চমক। হাসান জাহাঙ্গীর বৈশাখী টেলিভিশনে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ এবং এনটিভিতে ‘প্রবাসী পরিবার’ সিরিয়ালের অভিনয় নিয়ে ব্যস্ত আছেন ‌। ঈদ উপলক্ষে নির্মাণ করছেন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন।সম্প্রতি দুবাই থেকে নির্মাণ করে এলেন মোল্লা ট্রাভেল অ্যান্ড টুরিজম এর বিজ্ঞাপন। ঈদের পরপর টিভিসি নির্মাণ করার উদ্দেশ্যে উড়াল দিবেন আমেরিকা,কানাডা এবং ইতালিতে।

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানান, খুব শীঘ্রই ‘ট্রল’ নামের একটি সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন। ইতোমধ্যে সিনেমাটির নাম এফডিসিতে এন্ট্রি করা হয়ে গেছে। গান রেকর্ডিং এর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে নতুন চমক নিয়ে আসবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com