সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য লকডাউনে যাচ্ছে নিউজিল্যান্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৫.৪৭ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাস থেকে দেশকে সুরক্ষার জন্য আগামী চার সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে নিউজিল্যান্ড। ৪৮ ঘণ্টার মধ্যে লকডাউন বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডার্ন।

সোমবার ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী ইতোমধ্যে পূর্ণাঙ্গ সামাজিক লকডাউনের ঘোষণা দিয়েছেন। এটি অব্যাহত থাকবে আগামী ৪ সপ্তাহ। লকডাউন বাস্তবায়নে দেশের পুলিশ ও সেনাবাহিনী একযোগে কাজ করবে। এসময় দৈনন্দিন খাদ্য সামগ্রী ও ওষুধ সরবরাহের দোকান, জরুরি প্রয়োজনীয় ব্যবসায় ব্যতীত দেশের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে সুপার মার্কেট খোলা থাকবে।

ওই প্রতিবেদনে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে না যেতে নিষেধ করা হয়েছে। জরুরি ব্যাংকিং সেবা চালু থাকবে। ডাক্তারেরাও কর্মরত থাকবেন। লোকজন প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না।

লকডাউন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, এখনই সময় আমাদের পরিকল্পনা কার্যকর করার। ভাইরাস অন্যত্র ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই আমাদেরকে স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করতে হবে। আমাদের বর্তমানে ১০২ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়নি। কিন্তু ইটালিও এমন অবস্থায় ছিল একসময়। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে অসংখ্য মানুষের মৃত্যু হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৪৫ হাজার ২৯২ জন, মারা গেছেন ১৪ হাজার ৯২৫ জন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com