সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পুনাকের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১.৫৮ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা

হয়।

কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, কেক কাটা ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতা।

দিবস উপলক্ষে শুক্রবার ১৭ মার্চ সকাল ১১ টার চট্টগ্রাম জেলা পুুলিশ লাইনস হালিশহর সিভিক সেন্টারে
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে পুনাক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী শারমিন আক্তার, সহ সভাপতি হাসনা হেনা ও সহ সভাপতি ফারজানা ইয়াছমিন ও প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে তিনি সর্বদা দৃঢ় অবস্থান নিতেন। সকল শ্রেণির মানুষের কথা তিনি চিন্তা করতেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের শিশুদের দেশ ও দেশের মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে। শিশুদের যথাযোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com