সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে যুবদল সভাপতির দ্রুত বিচারে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২.২২ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

তালতলী সংবাদদাতাঃ বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবিরের (৪২) বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আবেদন করে তালতলী পাড়া এলাকার বাসিন্দা মোঃ ছগির হোসেন। শুনানি শেষে ট্রাইবুনাল আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

একই সঙ্গে মামলায় অন‍্য অভিযুক্ত ব‍্যক্তিরা হলেন তালতলীর তুলাতলী এলাকার মৃত আঃ সালাম এর ছেলে আবুল (৪৫) ও তালতলী পাড়ার মৃত গগণ জমাদ্দারের ছেলে ইউনুচ জমাদ্দার (৪৫)।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে মামলার বাদী মোঃ ছগির হোসেনের জমিতে স্কেভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন করেন। এতে বাঁধা দিলে লোকজন নিয়ে অভিযুক্তরা মোঃ ছগির হোসেনকে দেশত্যাগ করতে চাপ সৃষ্টি করেন। অন্যথায় তাকে মেরে পাঙ্গাশ মাছকে খাওয়ানোর হুমকি দেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল ছেড়ে চলে যান অভিযুক্তরা।

এ বিষয়ে মামলার বাদী (যুবদল সভাপতি) মোঃ ছগির হোসেন বলেন, ঘটনার পর থেকেই আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বারবার চাপ দিচ্ছেন অভিযুক্তরা। তারা আমার বাড়িঘর এবং জমি দখল করে নেয়ার অনবরত হুমকি দিচ্ছে। অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী। তাই মামলা করার পর তাদের ভয়ে আমি আত্মগোপনে আছি।

তবে এ বিষয়ে জানতে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ মামলার আইনজীবী খাইরুল ইসলাম বলেন, শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com