সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ আজ শেষ হয়েছে

  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৯.৪৭ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২৩-২৪ সেশনের প্রথম দিনের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত আজ ভোটগ্রহণ চলে।
নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জান বাসসকে জানান, আজ সুপ্রিমকোর্ট বার নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল ১৬ মার্চ সকাল ১০টা থেকে মাঝে এক ঘন্টা বিরতি দিয়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ ভোট চলাকালীন বেলা সাড়ে তিনটার দিকে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে প্রবেশ করে ভোটকেন্দ্রের প্যান্ডেলে হামলা ও ভাংচুর করে। এ সময় তারা প্যান্ডেলের ফ্যান, চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বার ভবন এলাকায় পাল্টা শ্লোগান ও প্রতিবাদ মিছিল করে। এতে বার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন আইনজীবী ও সাংবাদিক আহত হয়।
সুপ্রিমকোর্ট বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে (সাদা প্যানেল) সভাপতি পদে বর্তমান সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে আবদুন নূর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই প্যানেলে দুই সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ পদে এম. মাসুদ আলম চৌধুরী এবং দুই সহ-সম্পাদক পদে এবিএম নূরে আলম (উজ্জ্বল) ও এম হারুন উর রশিদ প্রতিদ্বদ্বিতা করছেন।
সাত সদস্য পদে রয়েছেন মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন ও মনিরুজ্জামান রানাকে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সুপ্রিমকোর্ট বার এর সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি পদে ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক পদের জন্য লড়ছেন।
নীল প্যানেলের দুই সহ-সভাপতি পদে প্রার্থী হলেন- হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা সন্ধ্যা। কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, দুই সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো.আব্দুল করিম। সাতটি সদস্য পদের প্রার্থীরা হচ্ছেন- ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, শফিকুল ইসলাম, রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর ও মোস্তাফিজুর রহমান আহাদ।
এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতির দুটি পদে ৫ জন, সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সহসম্পাদকের দুটি পদের বিপরীতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৭টি সদস্য পদের বিপরীতে ১৫ জন প্রার্থী রয়েছেন।
আজ ১৫ ও কাল ১৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের জন্য গত ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করে একটি নোটিশ জারি করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা নেয়া হয়। ৫ মার্চ বিকেল সাড়ে ৫ টায় মনোনয়নপত্র বাছাই এবং ৮ মার্চ বিকেল ৫ টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দু’টি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭ টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com