সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেনকাইজার-এর ডিজিটাল কালেকশন প্রক্রিয়া আরও দক্ষ ও স্বচ্ছ/সহজ করতে সাহায্য করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.০৪ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ), সম্প্রতি একটি চুক্তি  স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী রেকিট, পিএলসি-কে হোস্ট-টু-হোস্ট সংযোগ প্রদান করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই
অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যকার ডেটা ট্রান্সফার সেলস কালেকশন সহজতর হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর স্ট্রেইট-টু-ব্যাংক প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে রেকিট-এর এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং
(ইপিআর) প্ল্যাটফর্ম আরও সহজে পছন্দ মতো ফাইল ফরম্যাট, নেটওয়ার্ক প্রোটোকল এবং মান অনুযায়ী তথ্য আদান-
প্রদান ও জরুরি নোটিফিকেশনস পাবে। ক্লায়েন্টদের ব্যাংকিং চাহিদাসমূহ অনলাইনে সহজলভ্য করার মাধ্যমে স্ট্যান্ডার্ড
চার্টার্ড এই সেক্টরে তাদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, কর্পোরেট স্বচ্ছতা বৃদ্ধি এবং নির্ভুলতা নিশ্চিত করছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, “আমাদের ক্লায়েন্টদের
নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদা ও প্রয়োজনসমূহ বুঝতে এবং তার সম্ভব্য সেরা সমাধানটি দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বদা
নিবেদিত। অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল টুলস গ্রহণের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের আরও উন্নত ও ভবিষ্যৎ
উপযোগী করে তুলতে কাজ করছি।”
রেকিট বেনকিজার বাংলাদেশ, পিএলসি-এর ফাইন্যান্স ডিরেক্টর তন্ময় গুপ্তা বলেন, “অটোমেশন রেকিটের অন্যতম প্রধান
কৌশল। আমরা সবসময়ই নতুন প্রযুক্তি গ্রহণের জন্য আগ্রহী, যা অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে ও ডেটা সুরক্ষা উন্নত
করতে সাহায্য করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে অংশীদারিত্বের ফলে, হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটি নিঃসন্দেহে
আমাদের কালেকশন প্রসেসকে সহজতর করবে।”
দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ড-ই দেশের
একমাত্র বহুজাতিক ব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন এবং নগর উন্নয়নে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশের
অগ্রগতিতে ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর, সকল প্রকার আমদানি-রপ্তানি অর্থায়নের এবং বিদেশী
ব্যাংক দ্বারা বিদ্যুৎ উৎপাদনের অর্থায়ন ও এসএমই ঋণ নিশ্চিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বিশেষ ভূমিকা রেখেছে।
রেকিট বেনকিজার গ্রুপ পিএলসি-এর একটি সহযোগী প্রতিষ্ঠান রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি। প্রতিষ্ঠানটি
ভোক্তা স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি ব্যবসা ও কার্যক্রম পরিচালনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com